মেধাবী
Toggle menu

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি?

সঠিক উত্তর
কক্সবাজার সমুদ্র সৈকত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কক্সবাজার সমুদ্র সৈকত:
- বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হলো কক্সবাজার সমুদ্র সৈকত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল।
- বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত এটি।
- এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ‘প্রাকৃতিক বালুর’ ও অখন্ডিত সমুদ্র সৈকত বলা হয়।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।
- সমুদ্র সৈকতের পথ ধরে ১০-১২ কিলোমিটার দক্ষিণে গেলে হিমছড়ি পিকনিক স্পট।
- এখানকার ঝর্ণা, ঝাউবন, পাহাড় আর বনানীর সৌন্দর্য্য চিত্তাকর্ষক। কক্সবাজারের সন্নিকটেই বৌদ্ধ তীর্থস্থান রামু।
- কক্সবাজারের উত্তর-পশ্চিমে সমুদ্র মাঝে রয়েছে মহেশখালী দ্বীপ।

অন্যদিকে,
- প্রাইয়া দো ক্যাসিনো: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত এটি। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সমুদ্রসৈকত প্রাইয়া দো ক্যাসিনো। দৈর্ঘ্যে এটি প্রায় ১৫০ মাইলের বেশি।
- নাইনটি মাইল বিচ: এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত। এ সমুদ্রসৈকতের দৈর্ঘ্য ৯০ মাইল। সৈকতটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়।
- পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর: যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর। টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে এর অবস্থান। সৈকতের দৈর্ঘ্য ৭০ মাইল। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দীর্ঘ সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে পাদ্রে আইল্যান্ড।

উৎস: i) প্রথম আলো
ii) BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রাইয়া দো ক্যাসিনো
পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর
নাইনটি মাইল বিচ
কক্সবাজার সমুদ্র সৈকত সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড