ম্যানহাটন প্রজেক্ট:- বিশ্বে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষার প্রকল্পের নাম ছিল "ম্যানহাটন প্রজেক্ট" (Manhattan Project)। - এটি একটি গোপন মার্কিন সামরিক গবেষণা প্রকল্প ছিল, যার মাধ্যমে ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা করা হয়।
- এই প্রকল্পটি ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত পরিচালিত হয়।
- এর উদ্দেশ্য ছিল প্রথম পারমাণবিক বোমা তৈরি করা।
- ১৯৩৯ সালে ইউরোপে ফ্যাসিস্ট শাসন থেকে পালিয়ে আসা বিজ্ঞানীরা এই প্রকল্পের জন্য কাজ শুরু করেন।
- প্রথমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জি.বি. পেগ্রাম আমেরিকান সরকারকে জানিয়ে প্রকল্পের জন্য উদ্যোগ নেন।
- আলবার্ট আইনস্টাইন তার সহকর্মীদের পরামর্শে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট-কে এই ধারণা তুলে ধরেন।
- ১৯৪০ সালে আমেরিকা গবেষণা শুরু করার জন্য ৬,০০০ ডলার বরাদ্দ করে।
- ১৯৪২ সালে প্রকল্পটি অফিস অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে চলে আসে।
- ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক বোমাটি নিউমেক্সিকো মরুভূমিতে সফলভাবে পরীক্ষা করা হয়।
উল্লেখ্য,
- অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে, ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র, ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।
- সম্প্রতি, (ডিসেম্বর ২০২৪) সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে রাশিয়া।তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট ওয়েবসাইট ও হিস্টোরি ডটকম এবং দৈনিক ইত্তেফাক নিউজ। [
লিঙ্ক]