কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৪ ফেব্রুয়ারি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সুন্দরবন দিবস:
- প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে 'সুন্দরবন দিবস' পালিত হয়।
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে এই দিনটিকে 'সুন্দরবন দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- এ দিবস উদযাপনের মাধ্যমে সুন্দরবনের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাণস্পন্দন হিসেবে খ্যাত সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড ম্যানগ্রোভ বন। সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেয় না বরং এটি ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে মাতৃস্নেহে আগলে রাখে। ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করে। এটি দেশের জন্য একটি অমূল্য প্রাকৃতিক বেষ্টনী।
- সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৯২ সালে এটি রামসার স্থান হিসেবে ঘোষিত হয় যা আর্দ্রভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
উৎস: প্রথম আলো।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন