মূল বিষয়বস্তুতে যান

“হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি” — পঙ্‌ক্তিদ্বয় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

সঠিক উত্তর

বনলতা সেন

সঠিক উত্তর: বনলতা সেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'বনলতা সেন’:
"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;” — পঙ্‌ক্তিদ্বয় বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

- 'বনলতা সেন’ (১৯৪২) জীবনানন্দ দাশের একটি বিখ্যাত ও আধুনিক বাংলা কাব্যগ্রন্থ। এটি আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় গ্রন্থ হিসেবে স্বীকৃত। এ কাব্যের প্রধান কবিতা ‘বনলতা সেন’ বাংলা সাহিত্যের একটি অসাধারণ সৃষ্টি।

- এই কাব্যে প্রেম, প্রকৃতি, ক্লান্তি, হতাশা ও জীবনের নিঃসঙ্গতা গভীরভাবে প্রকাশিত হয়েছে। এতে ইতিহাস ও পুরাণের বিভিন্ন স্থান যেমন বিদিশা ও শ্রাবস্তী কাব্যিক রূপে ব্যবহৃত হয়েছে। জীবনানন্দ দাশ তাঁর স্বতন্ত্র উপমা, যেমন “পাখির নীড়ের মতো চোখ” ইত্যাদির মাধ্যমে এক নতুন কাব্যজগৎ সৃষ্টি করেছেন।
-----------
জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি ও শিক্ষাবিদ।
- জীবনানন্দ ছিলেন একজন কালসচেতন ও ইতিহাসচেতন কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তিনি পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।

• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রূপসী বাংলা
  2. ধূসর পাণ্ডুলিপি
  3. বনলতা সেন সঠিক
  4. সাতটি তারার তিমির

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল