মূল বিষয়বস্তুতে যান

'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রাপ্ত আন্তর্জাতিক দাবা মাস্টার হচ্ছেন-

সঠিক উত্তর

রানী হামিদ

সঠিক উত্তর: রানী হামিদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বেগম রোকেয়া পদক-২০২৪:
- সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ৪ জন বিশিষ্ট নারীকে 'বেগম রোকেয়া পদক-২০২৪' প্রদান করা হয়।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পদক প্রদান করে।
- পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক দেয়া হয়।

বেগম রোকেয়া পদক-২০২৪ প্রাপ্তরা হলেন:
• শিক্ষাবিদ এবং অধিকার কর্মী- পারভীন হাসান,
• বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী- তাসলিমা আখতার,
• বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার- রানী হামিদ এবং
• নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা- শিরিন পারভিন হক।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ।
- ১৯৮৪ সাল থেকে শুরু করে তিনি সমস্ত বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলেছেন।
- ১৯৮৫ সালে ফিদে নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) উপাধিতে ভূষিত হন।
- ২০১৭ সালে তিনি দিল্লিতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ। [Link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পারভীন হাসান
  2. তাসলিমা আখতার
  3. রানী হামিদ সঠিক
  4. শিরিন পারভিন হক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল