মূল বিষয়বস্তুতে যান

মস্তিস্কের কোন অংশটি হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে?

সঠিক উত্তর

মেডুলা অবলংগাটা

সঠিক উত্তর: মেডুলা অবলংগাটা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মেডুলা অবলংগাটা হৃৎস্পন্দন নিয়ন্ত্রন করে।

• মেডুলা অবলংগাটা (Medulla oblongata) বা মেডুলা (Medulla):
- মানুষের মস্তিস্কের পশ্চাৎ অংশের ৩ টি প্রধান অংশ হলো সেরেবেলাম, মেডুলা অবলংগাটা এবং পনস।
- মেডুলা অবলংগাটা (Medulla Oblongata) হলো মানব মস্তিষ্কের সবচেয়ে পেছনের দিকের অংশ। এর সামনের অংশ পনস এবং পেছনের অংশ সুষুম্নাকাণ্ডের সম্মুখ প্রান্তের সাথে সংযুক্ত।
- এটি পনস-এর নিচের কিনারা ঘেঁষে প্রসারিত, অনেকটা পিরামিড আকৃতির দন্ডাকার অংশ যা লম্বায় প্রায় ৩ সেমি. চওড়ায় ২ সেমি. এবং স্থূলত্বে ১.২ সেমি.।

• কাজ:
(ⅰ) হৃৎস্পন্দন, শ্বসন গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকার সঙ্কোচন, লালাক্ষরণ প্রভৃতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে।
(ii) বমন, মল-মূত্রত্যাগ রক্তচাপ, পৌষ্টিকনালির পেরিস্ট্যালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
(iii) সুষুমাকান্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে।
(iv) মেডুলা অবলংগাটা IX, X, XI ও XII নং করোটিক স্নায়ুর উৎসস্থল হিসেবে কাজ ও সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে।

• মধ্যমস্তিষ্ক, পনস ও মেডুলা অবলংগাটাকে একত্রে ব্রেইন স্টেম (brain stem) বলা হয়।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, গাজী আজমল।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. থ্যালামাস
  2. হাইপোথ্যালামাস
  3. পনস
  4. মেডুলা অবলংগাটা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল