মূল বিষয়বস্তুতে যান

কোন অনুবাদক প্রোগ্রাম একসাথে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করতে পারে?

সঠিক উত্তর

কম্পাইলার

সঠিক উত্তর: কম্পাইলার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অনুবাদক প্রোগ্রাম:
- উৎস (Source) প্রোগ্রামকে বস্তু (Object) প্রোগ্রামে পরিণত করতে যে সফট্ওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক।
- কম্পিউটার একমাত্র মেশিনভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিনভাষায় অনুবাদ না করে নিলে কম্পিউটার তা কার্যকরী করতে পারে না।
- অনুবাদক সফট্ওয়্যার তিন ধরনের। যথা:

অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।
- এ ভাষার প্রত্যেকটি নির্দেশকে অ্যাসেম্বলার মেশিন ভাষার একটি নির্দেশে পরিণত করে।
- ভুল সংশোধনের পর এ ভাষা পুনরায় প্রথম নির্দেশ থেকে অনুবাদের কাজ শুরু করে।

কম্পাইলার:
- এটি সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণ্রুপে মেশিন ভাষায় রুপান্তর করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে।
- একটি নির্দিষ্ট কম্পাইলার একটি নির্দিষ্ট উচ্চতর ভাষাকে কম্পাইল করতে পারে।
- কাজ করতে মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়।


ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রুপান্তর করে।
- ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত একসাথে এক্সিকিউট করে না। ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। এতে ভুল শনাক্ত ও সংশোধন এ কম সময় লাগে। তবে এক লাইন করে কাজ করায় এর অনুবাদ ধীরগতিসম্পন্ন।
- মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অ্যাসেম্বলার
  2. কম্পাইলার সঠিক
  3. ইন্টারপ্রেটার
  4. সবগুলো

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল