[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------------
⇒ আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ মিশরের কায়রোতে ডি-৮ জোটটির ১১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। Developing Eight (D-8):- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- D-8 প্রতিষ্ঠার ধারণা প্রথমে প্রস্তাব করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী প্রফেসর ড. নেজমেত্তিন এরবাকান।
- D-8 সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে।
- এই প্রতিষ্ঠার ঘোষণা ইস্তাম্বুল ডিক্লারেশন নামে পরিচিত।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।
D-8 সংস্থার মূল লক্ষ্য:
- সদস্য দেশগুলোর বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান উন্নত করা।
- বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ তৈরি করা।
- আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি।
- সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।
তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট। [
লিঙ্ক]