মূল বিষয়বস্তুতে যান

কোনটি ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ?

সঠিক উত্তর

পাখির বাসা

সঠিক উত্তর: পাখির বাসা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• "পাখির বাসা" ফররুখ আহমদের একটি জনপ্রিয় শিশুতোষ গ্রন্থ।
-----------------
ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ একজন কবি ও শিশুসাহিত্যিক ছিলেন। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। - তিনি তাঁর কবিতায় বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ ফুটিয়ে তুলতে চেয়েছিলেন বিধায় তাকে ইসলামী রেনেসার কবি বলা হয়ে থাকে।

- তিনি শিশুদের সুস্থ বিনোদনের জন্য 'পাখির বাসা' লিখেছিলেন।
- বইটিতে তিনি বিভিন্ন শিক্ষণীয় বিষয়কে ছড়ার মাধ্যমে উপস্থাপন করেছেন যা্তে শিশুদের মধ্যে আনন্দ ও উপভোগের সঞ্চার ঘটাতে পারেন।
- তিনি অত্যন্ত সাবলীল ও সহজ ভাষায় জাদুকারি ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন, যা শিশুদের সহজেই পাঠপ্রক্রিয়ায় আকৃষ্ট করেছিল।
- 'পাখির বাসা' গ্রন্থের জন্য ফররুখ আহমদ ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেছিলেন।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

অন্যদিকে,
• 'শিশুশিক্ষা':
- এ গ্রন্থটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার।
- এটি বাংলা ভাষায় শিক্ষার প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার প্রথম ভাগ প্রকাশিত হয় ১৮৪৯ সালে এবং দ্বিতীয় ভাগ ১৮৫০ সালে।
- মদনমোহন তর্কালঙ্কার কলকাতার বেথুন সাহেব প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ের কথা ভেবে এই গ্রন্থটি রচনা করেছিলেন এবং তিনি স্ত্রীশিক্ষার প্রসারেও আগ্রহী ছিলেন।
-‘শিশুশিক্ষা’ গ্রন্থটিকে বাংলা প্রাথমিক শিক্ষার ইতিহাসে একটি পথপ্রদর্শক এবং সমাজ ও শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল মাইলফলক হিসেবে গণ্য করা হয়।
- এবং বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রাখার জন্য মদনমোহন তর্কালঙ্কার কে বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসেবেও বিবেচনা করা হয়।

• 'কবিতা মুকুল':
- কুসুমকুমারী দাশ রচিত শিশুতোষ সাহিত্য হচ্ছে কবিতা মুকুল।
- কুসুমকুমারী দাশ (১৮৭৫-১৯৪৮) একজন বাঙালি কবি ছিলেন।
- তিনি তাঁর 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে' কবিতার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- তিনি জীবনানন্দ দাশের মা।
- তাঁর গদ্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য- ‘পৌরাণিক আখ্যায়িকা’।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হাতেম
  2. পাখির বাসা সঠিক
  3. শিশুশিক্ষা
  4. কবিতা মুকুল

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল