জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ আন্তর্জাতিক স্বাধীন সংস্থা। এদের নিজস্ব নিয়মনীতি, সদস্য, শাসন ক্ষমতা প্রভৃতি বিদ্যমান। এরা চুক্তির মাধ্যমে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ১৫ টি। এগুলো হলোঃ ILO, FAO, UNESCO, ICAO, WHO, World Bank Group, IMF, UPU, ITU, WMO, IMO, WIPO, IFAD, UNIDO এবং UNWTO. জাতিসংঘের তহবিল ও কর্মসূচি সমূহ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক রেজ্যুলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠিত। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)