বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কোন রচনার জন্য রবীন্দ্র-পুরস্কার প্রদান করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইছামতী
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইছামতী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ইছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র-পুরস্কার প্রদান করা হয়।
------------
• 'ইছামতী উপন্যাস':
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ইছামতী প্রকাশিত হয় ১৯৫০ সালে। এটি রবীন্দ্র পুরস্কার লাভ করে। ইছামতী নদীর তীরবর্তী গ্রামের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসের প্রধান চরিত্র ভবানী কিংবা তার পুত্রত্রয় তিলু বিলু, নীলু লেখকের নিজের অভিজ্ঞতায় দেখা মানুষ। একান্ত অন্তরঙ্গ ভাবমূর্তিতে এদেরকে তিনি গড়ে তুলেছেন। গয়া মেম অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। রাজারাম দেওয়ান পরম সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু ইংরেজের চাকরিতে প্রতিষ্ঠিত হতে ছলচাতুরি ও জোচ্চুরি করেছে। ইংরেজ শাসকদের প্রভাবে কৃষিনির্ভর বাঙালির মনে যে বাণিজ্য-চেতনা জাগে নালুপাল যেন তারই প্রতীক। প্রচলিত সংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণের প্রতিনিধি নিস্তা রিনী। নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ আছে এ উপন্যাসে। একটি ঐতিহাসিক পটভূমিকায় নদীতীরবর্তী সাধারণ মানুষের বেঁচে থাকার ঐতিহাসিক দলিল হিসেবে উপন্যাসটি চিহ্নিত।
----------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কথাসাহিত্যিক।
- তিনি ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন।
- বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয় ১৩২৮ বঙ্গাব্দে 'প্রবাসীতে' প্রকাশিত প্রথম গল্প উপেক্ষিতা দিয়ে।
- ১৯২৫–১৯২৮ সালে তিনি তাঁর খ্যাতিমান উপন্যাস পথের পাঁচালী রচনা করেন, যার পরবর্তী অংশ অপরাজিত।
- তাঁর রচনায় পল্লীর জীবন, প্রকৃতি এবং মানবজীবনের অন্তর্লীন সত্তা গভীরভাবে ফুটে উঠেছে।
- প্রকৃতিকে তিনি কেবল দৃশ্য বা পটভূমি হিসেবে দেখাননি, বরং মানবজীবনের সঙ্গে একীভূত করে অভিনব রসমূর্তি তৈরি করেছেন।
- নিম্ন মধ্যবিত্ত বাঙালির জীবনচিত্র ও সমকালীন সামাজিক-অর্থনৈতিক বাস্তবতাও তাঁর কাহিনীতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
- সাহিত্যচর্চার পাশাপাশি বিভূতিভূষণ সম্পাদনার কাজও করেছেন।
- তিনি 'চিত্রলেখা' এবং ''দীপক পত্রিকার সম্পাদক ছিলেন।
- মৃত্যুর পর ইছামতী উপন্যাসের জন্য তাঁকে মরণোত্তর রবীন্দ্র-পুরস্কার প্রদান করা হয়।
- ১ নভেম্বর ১৯৫০ সালে তিনি ব্যারাকপুরের ঘাটশিলায় প্রয়াত হন।
• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।
• তাঁর বিখ্যাত ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন