কোন ধ্বনিগুলো মূর্ধন্য বা তালব্য-দন্তমূলীয় ধ্বনি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট, ঠ, ড
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট, ঠ, ড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ট, ঠ, ড- মূর্ধন্য বা তালব্য-দন্তমূলীয় ধ্বনি।
• তালব্য-দন্তমূলীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি:
- দন্তমূলের পেছনে শক্ত তালুর উচ্চতম স্থানটি, যেটি মূর্ধা নামে পরিচিত, জিহ্বাশীর্ষ স্পর্শ করলে ধ্বনিউৎপাদক বাতাসের নির্গমন বাধা পেয়ে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়।
- অর্থাৎ জিভের সামনের অংশ ওপরে গিয়ে তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদের তালব্য-দন্তমূলীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি বলে।
- ট, ঠ, ড, ঢ হলো তালব্য-দন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি।
- যেমন- টাকা, কাঠ, ডাল, ঢাকা, বাড়ি।
- মূর্ধন্য ধ্বনিকে প্রতিবেষ্টিত ধ্বনিও বলে।
------------------
অন্যদিকে,
• প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি:
- যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভপ্রসারিত হয়ে তার সামনের অংশ দিয়ে শক্ত তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেই ধ্বনিগুলোকে প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি বলে।
- চ, ছ, জ, ঝ হলো প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি।
- যেমন- কাছ, গাছ, কাজ, মাঝ।
• জিহ্বামূলীয় ধ্বনি বা কণ্ঠ্য ধ্বনি:
- জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করলে জিহ্বামূলীয় ধ্বনি বা কণ্ঠ্য ধ্বনি উচ্চারিত হয়।
- ক, খ, গ, ঘ, ঙ জিহ্বামূলীয় বা কণ্ঠ্য ধ্বনি।
- যেমন- কাক, লাখ, দাগ, বাঘ, রঙ।
উৎস: ভাষা শিক্ষা,ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন