অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার -
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় গন্তব্য দেশ হলো যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক (RMG)।
- মোট রপ্তানির প্রায় ১৮.০০% যায় যুক্তরাষ্ট্রে।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
- জার্মানিতে বাংলাদেশের রপ্তানি অংশ প্রায় ১০.৯৬%।
- তৃতীয় বৃহত্তম একক রপ্তানি বাজার হলো যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি অংশ প্রায় ৯.৫৭%।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো জাপান।
- জাপানে রপ্তানির হার প্রায় ২.৯২%।
→ উল্লেখ্য:
- অঞ্চল হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হলো ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় একক ক্রেতা দেশ জার্মানি।
- ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক শিল্পজাত পণ্য।
তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন