শামসুর রাহমান রচিত উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অদ্ভুত আঁধার এক
সঠিক উত্তর
সঠিক উত্তর: অদ্ভুত আঁধার এক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ শামসুর রাহমান রচিত 'উপন্যাস' - 'অদ্ভুত আঁধার এক'।
⇒ 'অদ্ভুত আঁধার এক' উপন্যাস:
- উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
- উল্লেখযোগ্য চরিত্র: নাদিম ইউসুফ, নাজমা প্রমুখ।
• শামসুর রাহমান:
- শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ই অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- মাত্র আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু করেন।
- তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ‘সোনার বাংলা’ পত্রিকায় ১৯৪৩ সালে।
- মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লেখালেখি করতেন।
- তিনি ১৮ই আগস্ট ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
• তার প্রাপ্ত পুরস্কারসমূহ:
- আদমজি পুরস্কার,
- বাংলা একাডেমি পুরস্কার,
- একুশে পদক,
- স্বাধীনতা পুরস্কার।
• তাঁর রচিত উপন্যাস:
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।
• কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে,
- না বাস্তব না দুঃস্বপ্ন ইত্যাদি।
• আত্মস্মৃতি:
- স্মৃতির শহর,
- কালের ধূলোয় লেখা।
উৎস:
বাংলাপিডিয়া;
'অদ্ভুত আঁধার এক' উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন