হাবলের সূত্রের সঙ্গে কোন ধারণাটি সবচেয়ে বেশি সম্পর্কিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মহাবিশ্বের সম্প্রসারণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: মহাবিশ্বের সম্প্রসারণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মহাবিশ্বের সম্প্রসারণ ও হাবলের সূত্র:
- ১৯২০-এর দশকে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী Edwin Hubble শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণ করে দেখতে পান যে তারা পরস্পর থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে।
- দূরবর্তী গ্যালাক্সির নক্ষত্র থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণে দেখা যায়, ফ্রনহোফার রেখাগুলো লাল প্রান্তের দিকে সরে যাচ্ছে (রেডশিফট)।
- ডপলার ক্রিয়ার মাধ্যমে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে এসব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
- দীর্ঘ পর্যবেক্ষণের পর ১৯২৯ সালে হাবল ঘোষণা করেন যে মহাবিশ্ব স্থির নয়, বরং ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।
- তিনি আরও দেখান যে যে গ্যালাক্সি যত দূরে অবস্থিত, তার দূরে সরে যাওয়ার বেগও তত বেশি।
- এই সম্পর্কই হাবলের সূত্র (Hubble's Law) নামে পরিচিত।
- হাবলের সূত্র মহাবিশ্বের সম্প্রসারণের প্রত্যক্ষ প্রমাণ এবং বিগ ব্যাং তত্ত্বের অন্যতম প্রধান ভিত্তি।
- মহাবিশ্বের এই সম্প্রসারণকে সাধারণত ফুলতে থাকা বেলুনের সঙ্গে তুলনা করা হয়;
- বেলুনের গায়ে আঁকা বিন্দুগুলো যেমন পরস্পর থেকে দূরে সরে যায়, তেমনি গ্যালাক্সিগুলোও ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন