মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা?

সঠিক উত্তর

ILO

সঠিক উত্তর: ILO

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল ILO জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহের অন্তর্ভুক্ত।

ILO (International Labour Organization)
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- তবে এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গিলবার্ট এফ হাউংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies
▪ জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের সাথে কাজ করে।
▪ সকলে আলোচনা এবং চুক্তির মাধ্যমে জাতিসংঘের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিছু সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের আগে বিদ্যমান ছিল। কেউ কেউ লিগ অফ নেশনস এর সাথে যুক্ত ছিল। অন্যগুলো জাতিসংঘের সাথে প্রায় একযোগে তৈরি করা হয়েছিল। অন্যগুলো উদীয়মান চাহিদা মেটাতে জাতিসংঘ তৈরি করেছে।
▪ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা গুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

উল্লেখ্য যে ,
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

এছাড়াও আছে,
জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম (Funds and Programmes)
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)

তথ্যসূত্র: জাতিসংঘ ও আইএলও এর ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. UNICEF
  2. WFP
  3. ILO সঠিক
  4. International Court of Justice

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল