রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য:- ক্ষমতা অর্জন উদ্দেশ্যে।
রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর এমন কোনো লক্ষ্য থাকে না।
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সাদৃশ্য:
• রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়েই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত।
• উভয়েই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্ধারক হিসেবে ভূমিকা পালন করে।
• উভয়েই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নিজেদের দাবি ও মনোভাব প্রকাশ করে।
• উভয়েই বিভিন্ন স্বার্থের সংহতি সাধনের সঙ্গে জড়িত।
• উভয়েই রাজনৈতিক নিয়োগ এবং রাজনৈতিক ভূমিকায় নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখে।
• উভয়ের মাধ্যমেই রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রকাশিত হয়।
• বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণ বা পরিবর্তনের ক্ষেত্রে উভয়েরই ভূমিকা রয়েছে।
• গণ-সংযোগ স্থাপনে উভয়ের কার্যক্রমে সাদৃশ্য দেখা যায়।
• তথ্য সরবরাহের ক্ষেত্রে উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• জনমত গঠনে উভয়ের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখে।
• সরকারের সমালোচনার ক্ষেত্রেও উভয়ের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
• রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যক্রমের মাত্রা ও গভীরতার মধ্যে পার্থক্য থাকলেও বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য বিদ্যমান।
• উভয়ের কর্মকাণ্ড আঞ্চলিক অথবা জাতীয় ভিত্তিতে পরিচালিত হতে পারে।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন