'অনুতাপ' সমস্তপদটি কোন সমাসের অন্তর্গত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রাদি সমাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রাদি সমাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'অনুতাপ' সমস্তপদটি প্রাদি সমাসের অন্তর্গত।
---------
• প্রাদি সমাস:
- প্রাদি সমাস হলো সেই সমাস যেখানে প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয় যুক্ত হয়ে কৃৎ প্রত্যয় প্রাপ্ত বিশেষ্যের সঙ্গে মিলিত হয়।
- এতে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
- উদাহরণস্বরূপ,
- প্র (প্রকৃষ্ট) + বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) + ভ্রমণ = পরিভ্রমণ,
- অনুতে (পশ্চাতে) + তাপ = অনুতাপ,
- প্র (প্রকৃষ্ট রূপে) + ভাত (আলোকিত) = প্রভাত,
- প্র (প্রকৃষ্ট রূপে) + গতি = প্রগতি।
-------
অন্যদিকে,
• ব্যতিহার বহুব্রীহি:
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়।
- যথা:
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,
- কানে কানে যে কথা = কানাকানি।
• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট।
• অলুক দ্বন্দ্ব:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
- যেমন:
- দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন