মূল বিষয়বস্তুতে যান

মরা কটাল কোন অবস্থায় সৃষ্টি হয়?

সঠিক উত্তর

সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে সমকোণে থাকলে

সঠিক উত্তর: সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে সমকোণে থাকলে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- যখন চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করে, তখন চাঁদের আকর্ষণ বল এবং সূর্যের আকর্ষণ বল একে অপরের বিপরীত দিকে কাজ করে যার ফলে সমুদ্রের জল খুব বেশি ফুলতে পারে না এবং জোয়ারের তীব্রতা অনেক কম হয়, এই অবস্থাকেই মরা কটাল বা মরা জোয়ার (Neap Tide) বলা হয়

জোয়ার-ভাটা:
- মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়।
- জোয়ার ভাটাকে প্রধানত চারভাগে ভাগ করা যায়।
যথা:
১. মুখ্য জোয়ার:
- চন্দ্র পৃথিবীর চারদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয়, সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এই আকর্ষণে চারদিক থেকে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপ সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে।

২. গৌণ জোয়ার:
- চাঁদ পৃথিবীর যে পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির ওপর মহাকর্ষ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিগ শক্তির সৃষ্টি হয়। এতে চারদিক থেকে পানি ঐ স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে।

৩. ভরা কটাল বা তেজ কটাল:
- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।

৪. মরা কটাল:
- চন্দ্র ও সূর্য যখন পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে তখন চন্দ্রের আকর্ষণে সেখানে জোয়ার হয় এবং সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। এই ধরনের জোয়ারকে মরা কটাল বা মরা জোয়ার বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শুধু চাঁদের আকর্ষণে
  2. সূর্য ও চাঁদ একই দিকে থাকলে
  3. সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে সমকোণে থাকলে সঠিক
  4. তিনটি খগোলীয় বস্তু সরল রেখায় থাকলে

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল