বাংলাদেশের শীতকাল: - সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক - ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে। - সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে। - জানুয়ারি মাসে দেশে তাপমাত্রা সর্বনিম্ন থাকে।
তাপমাত্রা: আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। - এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস থাকে। - জানুয়ারি শীতলতম মাস। এই মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
বায়ু প্রবাহ: উত্তর-পূর্ব দিক থেকে আগত শীতল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালের বাতাসের আদ্রতা অত্যন্ত কম থাকে। - এ সময় বাতাসের সর্বনিম্ন আদ্রতা - ৩৬ ভাগ।
বৃষ্টিপাত: শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে। - তবে উত্তর - পূর্ব মৌসুমি বায়ু এ সময় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এর ফলে কিছু কিছু অঞ্চল বিশেষত পাহাড়ি এলাকায় অল্প বৃষ্টিপাত হয়। - এর পরিমাণ ১০ সেন্টিমিটারের অধিক নয়।