মূল বিষয়বস্তুতে যান

পূর্ববঙ্গ-গীতিকা সংকলনের প্রধান সংগ্রাহক কে ছিলেন?

সঠিক উত্তর

চন্দ্রকুমার দে

সঠিক উত্তর: চন্দ্রকুমার দে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চন্দ্রকুমার দে পূর্ববঙ্গ-গীতিকা সংকলনের প্রধান সংগ্রাহক হিসেবে বিভিন্ন অঞ্চলের পালা সংগ্রহের নেতৃত্ব দেন।
---------------------------
• পূর্ববঙ্গ-গীতিকা:
-
পূর্ববঙ্গ-গীতিকা পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।

• সম্পাদনা ও প্রকাশ:
- ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় পূর্ববঙ্গ-গীতিকা প্রকাশিত হয়।
- এর প্রকাশে পৃষ্ঠপোষকতা প্রদান করেন তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
- ড. দীনেশচন্দ্র সেন সম্পাদিত এবং চন্দ্রকুমার দে কর্তৃক সংগ্রহীত “পূর্ববঙ্গ-গীতিকা” গ্রন্থটি প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এর সংকলন ও প্রকাশ প্রক্রিয়া ১৯২৩ থেকে ১৯৩২ সালের মধ্যে বিভিন্ন পর্যায়ে সম্পন্ন হয়।

• প্রথম খণ্ড: মৈমনসিংহ গীতিকা।
- পূর্ববঙ্গ-গীতিকা তিন খন্ডে বিভক্ত।

• সংগ্রাহক:
- প্রধান সংগ্রাহক চন্দ্রকুমার দে।
- এছাড়া জসীম উদ্‌দীন, আশুতোষ চৌধুরী, নগেন্দ্রচন্দ্র দে প্রমুখের ভূমিকাও রয়েছে।

• বিষয়বস্তু:
- ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, ত্রিপুরা অঞ্চলের লোকগাঁথা ও পালা;
- সাধারণ মানুষের প্রেম, বেদনা, সামাজিক দ্বন্দ্ব ও ট্র্যাজেডির চিত্র।

• রচয়িতা: পল্লীর অশিক্ষিত ও অর্ধশিক্ষিত সাধারণ মানুষ; মুখে মুখে রচিত ও গায়েনদের মাধ্যমে পরিবেশিত।

• গুরুত্ব: দীনেশচন্দ্র সেনের ইংরেজি অনুবাদ Eastern Bengal Ballads গ্রন্থের মাধ্যমে বিশ্বপরিসরে পরিচিতি লাভ করে।

• সংখ্যা: পূর্ববঙ্গ-গীতিকায় সংগৃহীত পালার সংখ্যা পঞ্চাশেরও বেশি।

• পালা: পূর্ববঙ্গ-গীতিকার পালার মধ্যে উল্লেখযোগ্য-
- ধোপার পাট, মইষাল বন্ধু, কাঞ্চন মালা, কমলা রানীর গান, মদনকুমার ও মধুমালা, নেজাম ডাকাতের পালা, দেওয়ান ঈশা খাঁ, মাঞ্জুর মা, কাফেনচোরা, ভেলুয়া, হাতিখেদা, আয়নাবিবি, কমল সদাগর, চৌধুরীর লড়াই, গোপিনী-কীর্তন, সুজা-তনয়ার বিলাপ, বারতীর্থের গান, নূরুন্নেছা ও কবরের কথা, পরীবানুর হাঁইলা প্রভৃতি।
- অধিকাংশ পালা চতুর্দশ শতকে রচিত হলেও কিছু পালার সৃষ্টি ষোড়শ ও সপ্তদশ শতকে হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জসীম উদ্‌দীন
  2. চন্দ্রকুমার দে সঠিক
  3. আশুতোষ চৌধুরী
  4. নগেন্দ্রচন্দ্র দে

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল