মূল বিষয়বস্তুতে যান

কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?

সঠিক উত্তর

সবকয়টি

সঠিক উত্তর: সবকয়টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- বাংলা ভাষায় ব্যবহৃত অনেক শব্দের শেষে ফারসি, আরবি, ইংরেজি বা অন্যান্য বিদেশি শব্দমূল থেকে আগত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ বা পদ গঠন করে।
- এই ধরনের প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলা হয়।
- এই ধরনের প্রত্যয় সাধারণত বিশেষ্য বা বিশেষণের শেষে যুক্ত হয়।

• বিদেশি তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ:

• ওয়ালা আলা (হিন্দি):
- বাড়ি+ওয়ালা = বাড়িওয়ালা,
- দিল্লি+ওয়ালা = দিল্লিওয়ালা,
- মাছ+ওয়ালা = মাছওয়ালা;
- দুধ+ওয়ালা = দুধওয়ালা।

• ওয়ান আন (হিন্দি):
- গাড়ি+ওয়ান = গাড়োয়ান,
- দার+ওয়ান = দারোয়ান।

• আনা>আনি (হিন্দি):
- মুনশি+আনা = মুনশিআনা/মুন্সিয়ানা,
- বিবি+আনা = বিবিআনা/বিবিয়ানা,
- হিন্দু+আনি = হিন্দুআনি/হিন্দয়ানি।

• পনা (হিন্দি):
- ছেলে+পনা = ছেলেপনা,
- গিন্নি+পনা = গিন্নিপনা,
- বেহায়াপনা = বেহায়াপনা।

• গর / কর (ফারসি):
- কারিগর, বাজিকর, সওদাগর।

• দার (ফারসি, অধিকারী অর্থে):
- তাঁবেদার, খবরদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার।

• বাজ (ফারসি, দক্ষতা বোঝাতে):
- কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ।

• বন্দি (ফারসি, বদ্ধ অর্থে):
- জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দ

• সই (মতো অর্থে):
- জুতসই, মানানসই, চলনসই, টেকসই।

উৎস:
ব্যাকরণ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুনশিআনা
  2. তাঁবেদার
  3. জবানবন্দি
  4. সবকয়টি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল