মূল বিষয়বস্তুতে যান

কোন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়?

সঠিক উত্তর

বায়বীয়

সঠিক উত্তর: বায়বীয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কঠিন পদার্থ:
- কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়।
- অধিক আকর্ষণের কারণে অণুসমূহ যথাসম্ভব সন্নিকটে এসে নির্দিষ্ট অবস্থানে থাকে বলে নির্দিষ্ট আকৃতি লাভ করে; এ অবস্থাকে পদার্থের কঠিন অবস্থা বলে।
- যেহেতু কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে; তাই অধিক তাপশক্তি প্রয়োগ করে ঐ আন্তঃআণবিক আকর্ষণকে অতিক্রম করতে হয়।
যেমন- কঠিন NaCl এর গলনাঙ্ক হল 815°C I

তরল পদার্থ:
- তরল পদার্থের বেলায়, আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম থাকে; কিন্তু আন্তঃআণবিক দূরত্ব বেশি হয়।
- তাই কম তাপশক্তি প্রয়োগ করে ঐ আন্তঃআণবিক আকর্ষণকে অতিক্রম করা যায়।
যেমন- পানির স্ফুটনাঙ্ক হল 100°C ।

গ্যাসীয় পদার্থ:
- গ্যাসীয় বা বায়বীয় পদার্থের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়
- তাই গ্যাসীয় পদার্থকে নিম্ন তাপমাত্রায় শীতল করলে তাদের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পেয়ে খুব নিকটে আসে ও তরলে পরিণত হয়।
অর্থাৎ গ্যাসের স্ফুটনাঙ্ক কক্ষতাপমাত্রা থেকে অনেক কম হয়।
যেমন- N2 গ্যাসের স্ফুটনাঙ্ক হল –196°C ।

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তরল
  2. কঠিন
  3. বায়বীয় সঠিক
  4. কোনোটিই নয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  3. 3

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  4. 4

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  5. 5

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল