মূল বিষয়বস্তুতে যান

মৎস্য আইন অনুসারে, কত সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের রুই মাছ ধরা নিষেধ?

সঠিক উত্তর

২৩ সেন্টিমিটার

সঠিক উত্তর: ২৩ সেন্টিমিটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৎস্য আইন:
- বিশেষ বিশেষ মৎস্যপ্রজাতির পোনা ও রেণু সংরক্ষণ এবং কতিপয় মাছ শিকার কার্যক্রম সীমিত করার জন্য ১৯৫০ সালে প্রাদেশিক আইন সভায় পূর্ব বাংলা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন পাস করা হয়।
- ১৯৬৩, ১৯৭০, ১৯৮২ ও ১৯৮৫-১৯৮৮ সালে এ আইনের বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

⇒ এই আইন অনুসারে,
- মধ্য আষাঢ় মাস থেকে মধ্য পৌষ মাস (জুলাই থেকে ডিসেম্বর মাস) ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি বা তার চেয়ে ছোট আকারের রুই, কাতলা, কালবাউশ, ঘনিয়া প্রভৃতি মাছ ধরা, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ।
- কার্তিক মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে (নভেম্বর থেকে এপ্রিল মাস) ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি বা তার চেয়ে ছোট আকারের ইলিশ মাছ (জাটকা) ও পাঙ্গাস মাছ ধরা, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ।
- মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে (ফেব্রুয়ারি থেকে জুন মাস) ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) বা তার চেয়ে ছোট পাঙ্গাস, শিলং, বোয়াল, আইড় প্রভৃতি মাছ ধরা, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ।
- নদ-নদীসহ বৃহদাকার জলাশয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে বা স্থায়ীভাবে জাল পেতে মাছ ধরা বা মাছের স্বাভাবিক চলাচলে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ নিষেধ।
- বিস্ফোরক দ্রব্য, বন্দুক, তীর, বর্শা ইত্যাদি মারণাস্ত্র ব্যবহার করে বা জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছের আবাসস্থল বা প্রজননক্ষেত্র বিনষ্ট করা আইনগত দন্ডনীয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৯ সেন্টিমিটার
  2. ১৩ সেন্টিমিটার
  3. ১৮ সেন্টিমিটার
  4. ২৩ সেন্টিমিটার সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল