২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা সুপারিশ করা হয়েছে কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩,৭৫,০০০ টাকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩,৭৫,০০০ টাকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
করমুক্ত আয়সীমা:
- ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা সুপারিশ করা হয়েছে।
- নতুন প্রস্তাবে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে,
⇒ সাধারণ করদাতা: ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
- ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে এটি বেড়ে হবে ৪ লক্ষ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে দাঁড়াবে ৪ লক্ষ ৫০ হাজার টাকায়।
⇒ নারী ও সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব): সাধারণ সীমার চেয়ে আরও ৫০ হাজার টাকা বেশি সুবিধা পাবেন।
- অর্থাৎ শুরুতে তাদের করমুক্ত সীমা ৪ লক্ষ ২৫ হাজার টাকা।
⇒ জুলাই যোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত "জুলাই যোদ্ধা" এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা শুরুতেই ৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে তা বৃদ্ধি পেয়ে হবে ৬ লক্ষ টাকা।
⇒ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা: এদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা শুরু হচ্ছে ৫ লক্ষ টাকা থেকে।
⇒ বিশেষ ছাড়: প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা আরও ৫০,০০০ টাকা বেশি হবে।
["আপডেটেড তথ্যের জন্য প্রিমিয়াম সেকশন থেকে Dynamic Info Panel দেখুন"]
উৎস: i) জাতীয় বাজেট ২০২৬-২৭।
ii) প্রথম আলো পত্রিকা।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন