প্রশ্নটি “স্থানীয় সরকারের অঙ্গ নয়” এটা হওয়ার কথা ছিলো এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হয় - ঘ) বিভাগীয় প্রশাসন। প্রথম ৩টাই স্থানীয় সরকার বিষয়ক প্রতিষ্ঠান। প্রশ্নে ভাষাগত ভুল থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:-
⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা- - পৌরসভা এবং - সিটি কর্পোরেশন।
⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - - ইউনিয়ন পরিষদ, - উপজেলা পরিষদ এবং - জেলা পরিষদ।
⇨ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ- ১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ ২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ ৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ
• স্থানীয় প্রশাসনের অঙ্গ হলো: - বিভাগীয় প্রশাসন, - জেলা প্রশাসন, - উপজেলা প্রশাসন।