'পিকিং মানুষ' কোন যুগের মানব জীবাশ্ম?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রস্তর যুগ
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রস্তর যুগ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
চীন সভ্যতা:
- চীন সভ্যতা বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলোর একটি।
- পাঠ্যপুস্তক অনুযায়ী, খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ অব্দে প্রাচীন চীনা সভ্যতার বিকাশ ঘটে।
- ১৯২৯ সালে চীনের রাজধানী পিকিং (বর্তমান বেইজিং)-এর নিকটবর্তী এলাকায় প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়।
- এই জীবাশ্ম 'পিকিং মানুষ' (Peking Man) নামে পরিচিত, যা প্রস্তর যুগের হোমো ইরেক্টাসের জীবাশ্ম।
- প্রাচীন চীনের অধিবাসীরা প্রধানত হোয়াংহো (হলুদ নদী) ও ইয়াংসি নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত।
- তাদের একাংশ কৃষিকাজ করত, অপর অংশ যাযাবর জীবনযাপন করত।
- যারা নদীর তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তারা ধীরে ধীরে ঘরবাড়ি নির্মাণ করে সভ্য সমাজ গড়ে তোলে।
- তারা কৃষিকাজের পাশাপাশি পশুপালনও করত।
- প্রাচীন চীনা সভ্যতার মানুষ রেশমের কাপড়, চাকাযুক্ত গাড়ি, মৃৎপাত্র এবং তামা ও ব্রোঞ্জের অস্ত্র-শস্ত্র তৈরিতে দক্ষ ছিল।
- তারা কৃষিকাজে লাঙল ব্যবহার করত এবং সেচব্যবস্থা উন্নয়নের জন্য নদী থেকে খাল কেটে জমিতে পানি সরবরাহ করত।
- প্রাচীন চীনের মানুষ নগর নির্মাণ করে উঁচু প্রাচীর দিয়ে সেগুলো সুরক্ষিত রাখত, যাতে যাযাবরদের আক্রমণ প্রতিরোধ করা যায়।
- তারা দিনপঞ্জি (ক্যালেন্ডার) প্রণয়নেও দক্ষতা অর্জন করেছিল।
উল্লেখ্য,
- মানব সমাজের বিকাশ সাধারণত তিনটি যুগে ভাগ করা হয়-
• প্রস্তর যুগ,
• ব্রোঞ্জ যুগ ও
• লোহার যুগ।
উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন