ক্যাম্প ডেভিড চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মিশর ও ইসরায়েল
সঠিক উত্তর
সঠিক উত্তর: মিশর ও ইসরায়েল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্যাম্প ডেভিড চুক্তি/ Camp David Accords :
- আলোচনা: মেরিল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে গোপন আলোচনা অনুষ্ঠিত হয়।
- চুক্তি স্বাক্ষর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- পক্ষসমূহ: মিশর-ইসরাইল।
- স্বাক্ষরকারী: মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন।
- এই চুক্তির ভিত্তিতে ১৯৭৯ সালের ২৬ মার্চ ইসরায়েল-মিশর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি ছিল ইসরায়েল ও কোনো আরব দেশের মধ্যে প্রথম শান্তি চুক্তি।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন