রবীন্দ্রনাথ ঠাকুর 'খেয়া' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জগদীশচন্দ্র বসুকে
সঠিক উত্তর
সঠিক উত্তর: জগদীশচন্দ্র বসুকে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ রবীন্দ্রনাথ ঠাকুর 'খেয়া' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন - 'জগদীশচন্দ্র বসুকে'।
• 'খেয়া' (কাব্যগ্রন্থ):
- 'খেয়া' কাব্যগ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- এই কাব্যগ্রন্থে ৫৫টি কবিতা সংকলিত হয়েছে।
- এ সংকলনের কবিতাগুলির মধ্যে ক্লান্তি ও বিষাদের সুর প্রাধান্য পেয়েছে।
- গ্রন্থটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়।
- কবিতাগুলোতে জীবনের ব্যথাবেদনার ও বিচিত্র অনুভবের মধ্যে চরম শ্রেয়োলাভের আকাঙ্ক্ষা প্রকাশিত।
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কয়েকটি উৎসর্গকৃত গ্রন্থ:
• 'তাসের দেশ' নাটকটি উৎসর্গ করেন - নেতাজি সুভাষচন্দ্র বসুকে।
• 'পূরবী' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন - ভিক্টোরিয়া ওকাম্পোকে।
• 'বসন্ত' নাটকটি উৎসর্গ করেন - কাজী নজরুল ইসলামকে।
• 'খেয়া' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন - 'জগদীশচন্দ্র বসুকে'।
• 'কালের যাত্রা' নাটকটি উৎসর্গ করেন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
• 'আকাশ-প্রদীপ' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন - সুধীন্দ্রনাথ দত্তকে।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন