• চর্যাপদের পদকর্তা- 'ঢেণ্ডণপা' পেশায় একজন তাঁতি ছিলেন। --------------- • ঢেণ্ডণপা: - তিনি নবম শতকের কবি ছিলেন। - তিনি পেশায় তাঁতি ছিলেন। - চর্যাপদে তিনি একটি (৩৩নং) পদ রচনা করেন।
এই একটিমাত্র পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে। যেমন: 'টালত মোর ঘর নাহি পড়বেসী। হাড়ীত ভাত নাহি নিতি আবেশী৷।' (পদ: ৩৩)
(অর্থাৎ লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।)
অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।