“জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের ঐতিহ্যবাহী যোদ্ধা” বলতে কাকে বোঝানো হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সামুরাই
সঠিক উত্তর
সঠিক উত্তর: সামুরাই
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সামুরাই:
- সামুরাইরা ছিলেন জাপানের প্রাক-শিল্প যুগের সামরিক অভিজাত যোদ্ধা শ্রেণি।
- তাদেরকে ‘বুশি’ নামেও ডাকা হতো।
- তারা স্থানীয় অভিজাতদের অধীনে যুদ্ধ পরিচালনা, সুরক্ষা প্রদান এবং শাসনব্যবস্থাকে কার্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
- জাপানের ইতিহাসে এমন এক সময় ছিল যখন বাস্তব ক্ষমতা শোগুনের হাতে ছিল এবং
- সম্রাট কেবল আনুষ্ঠানিক শাসক হিসেবে বিদ্যমান ছিলেন।
- সেই সময় সামুরাইদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।
- তাদের প্রধান অস্ত্র ছিল কাতানা তরবারি, যা শুধু যুদ্ধের উপকরণ নয়—বরং সম্মান, গৌরব ও পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো।
- পাশাপাশি তারা ইউরিকাবুতো নামে বিশেষ বর্ম ও কাবুতো হেলমেট ব্যবহার করত, যা প্রতিরক্ষা ছাড়াও তাদের সামাজিক মর্যাদাকে প্রতিফলিত করত।
উল্লেখ্য,
- যুদ্ধের সময় তারা দক্ষ ও প্রশিক্ষিত যোদ্ধা হিসেবে কাজ করলেও এডো যুগে (১৬০৩–১৮৬৭) দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ফলে তাদের ভূমিকা ধীরে ধীরে আমলাতান্ত্রিক ও প্রশাসনিক দায়িত্বে পরিবর্তিত হয়।
- যদিও পরবর্তীকালে আধুনিক আগ্নেয়াস্ত্রের কারণে তাদের ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার অপ্রচলিত হয়ে পড়ে।
- আজ জাপানে তরবারি বহন আইনত নিষিদ্ধ - তবুও সামুরাইদের শৃঙ্খলা, নৈতিকতা, কর্তব্যবোধ ও সংস্কৃতি এখনও জাপানের সমাজ, শিল্প, নীতি ও জীবনধারায় গভীরভাবে প্রভাব বিস্তার করে চলেছে।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন