নিম্নের কোন সাহিত্যিক ‘পঞ্চকবি’র অন্তর্ভুক্ত নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শওকত ওসমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: শওকত ওসমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• শওকত ওসমান ‘পঞ্চকবি’র অন্তর্ভুক্ত নন।
• পঞ্চকবি:
-রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেন— এ পাঁচজন কবি ও গীতিকারকে ‘পঞ্চকবি’ বলা হয়।
- শওকত ওসমান এদের অন্তর্ভুক্ত নয়।
- এদের প্রত্যেকেই দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক ভাবনায় অনুপ্রাণিত সঙ্গীত রচনা করেছেন।
- রবীন্দ্রনাথের গানে রয়েছে দার্শনিকতা;
- নজরুলের গানে পাওয়া যায় বিদ্রোহের ছোঁয়া;
- দ্বিজেন্দ্রলালের গানে বিরাজমান ঐতিহাসিক চেতনা;
- অতুলপ্রসাদের গানে রয়েছে ভক্তি ও প্রেমের অপূর্ব সংমিশ্রণ ;
- আর রজনীকান্তের গানে ছিল গভীর আধ্যাত্মিকতা ও আত্মসমর্পণবোধ।
- এদের সম্মিলিত অবদানই বাংলা কাব্যসঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে।
------------------------------------
উল্লেখ্য,
- শওকত ওসমান:
- শওকত ওসমান ছিলেন এক বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান।
• তাঁর সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- জননী;
- ক্রীতদাসের হাসি।
• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নাম হইতে বিদায়;
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাঙ্গী।
• তাঁর উল্লেখযোগ্য নাটক:
- আমলার মামলা;
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা;
- তস্কর লস্কর;
- কাঁকর মণি।
• শওকত ওসমান এর বিখ্যাত গল্প হল: জন্ম যদি তব বঙ্গে;
• আর তাঁর ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস : আর্তনাদ।
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন