মেধাবী
Toggle menu

নিম্নলিখিত কোনটি বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের স্তম্ভের অন্তর্ভুক্ত নয়?

সঠিক উত্তর
জবাবদিহিতা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বব্যাংক ও সুশাসন:
- ‘সুশাসন’ (Good Governance) ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রথমবারের মতো ‘সুশাসন’ শব্দটি ব্যবহার করা হয়।
- সুশাসন একটি রাষ্ট্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত।
- ১৯৯৪ সালে বিশ্বব্যাংক সুশাসনকে সংজ্ঞায়িত করে বলে যে, ‘একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই গভর্নেন্স।’
- ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি প্রধান স্তম্ভ ঘোষণা করে।

→ বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের চারটি স্তম্ভ:
১. দায়িত্বশীলতা – রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও নেতাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
২. স্বচ্ছতা – প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে পরিষ্কার ও উন্মুক্ত থাকতে হবে।
৩. আইনি কাঠামো – নীতিমালা ও আইনগত কাঠামোর ভিত্তিতে শাসন পরিচালিত হতে হবে।
৪. অংশগ্রহণ – জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য,
- ‘আইনের শাসন’ (Rule of Law) বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের স্তম্ভ নয়।
- জবাবদিহিতা (Accountability) বিশ্বব্যাংক ঘোষিত চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্বচ্ছতা
দায়িত্বশীলতা
জবাবদিহিতা সঠিক
আইনি কাঠামো

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড