কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইশান হেলেধুলে হাঁটে।
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইশান হেলেধুলে হাঁটে।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইশান হেলেধুলে হাঁটে- বাক্যটি ক্রিয়া বিশেষণ।
------------------------------------
• ক্রিয়া বিশেষণ:
- যে শব্দ ক্রিয়ার কাজের ধরণ, সময়, স্থান, পরিমাণ, কারণ বা অবস্থা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
- সাধারণত ক্রিয়াকে কীভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তরে ক্রিয়াবিশেষণটি পাওয়া যায়।
- ইশান হেলেধুলে হাঁটে- বাক্যটিতে হাঁটা হচ্ছে ক্রিয়া আর হেলেধুলে হচ্ছে বিশেষণ।
- যদি প্রশ্ন করা হয় কিভাবে হাঁটে তাহলে উত্তর হবে হেলেধুলে হাঁটে।
- তাই ‘ইশান হেলেধুলে হাঁটে’- এই বাক্যটি ক্রিয়া বিশেষণের উদাহরণ।
ক্রিয়া বিশেষণের কিছু উদাহরণ-
- গাড়িটি জোরে ছুটছে।
- তুমি একটু আস্তে হাঁটো।
- ছেলেটি কেঁদে কেঁদে অনুরোধ করল।
- লোকটি নাচতে নাচতে এল।
-------------------------------
অন্যদিকে,
• সামান্য একটু দুধ দাও- নাম-বিশেষনের বিশেষণ।
• বাস খুব দ্রুত চলে ও রকেট অতি দ্রুত চলে- বাক্য দুইটি ক্রিয়া বিশেষণের বিশেষণ নির্দেশ করে।
- এখানে "খুব" এবং “ অতি” হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ, কারণ এটি "দ্রুত" ক্রিয়া বিশেষণকে বিশেষিত করছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন