ফরাসি বিপ্লব কোন রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটিয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সামন্ততন্ত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: সামন্ততন্ত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব ইউরোপ ও বিশ্ব ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে পরিচিত।
- বিপ্লবের মূল কারণ ছিল সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সংকট এবং স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ।
- রাজা ষোড়শ লুইয়ের অদূরদর্শী শাসন ও বিলাসিতার ফলে রাজকোষ শূন্য হয়ে খাদ্যাভাব দেখা দিলে ‘স্টেট জেনারেল’-এর সভা আহ্বান করা হয়।
- তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ‘টেনিস কোর্ট শপথ’ নিয়ে নিজেদের ‘জাতীয় পরিষদ’ ঘোষণা করে।
- ১৪ জুলাই ১৭৮৯ সালে প্যারিসে বাস্তিল দুর্গ আক্রমণ করে বন্দিদের মুক্ত করা হয়।
- এর ফলে সামন্ততন্ত্রের অবসান এবং ‘মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণা’-এর সূত্রপাত ঘটায়।
- বিপ্লবের মূল স্লোগান ছিল— “স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব”।
- ১৭৯৯ সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করে নিজেকে ‘বিপ্লবের শিশু’ ঘোষণা করেন।
- ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সেই নয়, বিশ্বে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দেয়।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন