'গারো' উপজাতি: - বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়। - তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলাতেও কিছু গারো উপজাতি বাস করে। - গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। - তবে বর্তমানে গারোরা খ্রিস্টধর্মের অনুসারী হচ্ছে। - তাদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। - এদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। অর্থাৎ পরিবারের প্রধান মাতা। - গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম 'দকবান্দা ও দকসারি' এবং পুরুষরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। - গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম 'ওয়ানগালা'।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।