মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে 'রেজিস্টার' -এর প্রধান ভূমিকা কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রসেসিং চলাকালীন ডেটা ও ইনস্ট্রাকশন অতি দ্রুতগতিতে অস্থায়ীভাবে ধারণ করা
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রসেসিং চলাকালীন ডেটা ও ইনস্ট্রাকশন অতি দ্রুতগতিতে অস্থায়ীভাবে ধারণ করা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• রেজিস্টার হলো CPU-এর নিজস্ব অত্যন্ত দ্রুতগতির মেমরি। যখন CPU কোনো গাণিতিক বা যুক্তিমূলক কাজ (ALU Operations) করে, তখন ইনপুট ডেটা, মধ্যবর্তী ফলাফল এবং পরবর্তী নির্দেশাবলী (Instructions) এই রেজিস্টারেই জমা থাকে যেন প্রসেসর মুহূর্তের মধ্যে তা ব্যবহার করতে পারে।
• রেজিস্টার (Register):
- রেজিস্টার হলো সিপিইউ (CPU) এর মধ্যে থাকা অত্যন্ত দ্রুতগতির ছোট মেমরি ইউনিট যা ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- প্রতিটি রেজিস্টার ফ্লিপ-ফ্লপ নামক মৌলিক ডিজিটাল সার্কিটের সমষ্টি দিয়ে তৈরি হয়।
- একাধিক ফ্লিপ-ফ্লপ একসাথে যুক্ত হয়ে রেজিস্টার গঠন করে, যা একাধিক বিট ডেটা সংরক্ষণ করতে সক্ষম।
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন-অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।
উৎস: ১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computer and ICT Cloud[Live Publications]
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন