মূল বিষয়বস্তুতে যান

‘সংগীত'- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর

সম্ + গীত

সঠিক উত্তর: সম্ + গীত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘সংগীত'- শব্দের সন্ধি বিচ্ছেদ- সম্ + গীত।
--------------
নিয়ম:
- পূর্বপদে ম্ এবং পরে ক/খ/গ/ঘ- এর যেকোনোটি থাকলে ম্ স্থানে অনুস্বার বা অঙ্ (ঙ্) হয়।
- কিন্তু ম্-এর পর চ থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্-স্থানে ঐ বর্গের প্রথম ধ্বনি হয়।

- সূত্রের ব্যাখ্যা ও সন্ধিযুক্ত শব্দগঠন:
• ম্ + ক = ঙ্ক- অহম্ + কার = অহংকার।

• ম্ + খ = ঙ্খ- সম্ + খ্যা = সংখ্যা/সংখ্যা।

ম্ + গ = ঙ্গ- সম্ + গীত = সংগীত।

• ম্ + ঘ = ঙ্ঘ- সম্ + ঘ = সংঘ, সম্ + ঘাত = সংঘাত।

• ম্ + চ = ঞ্চ- সম্ + চয় = সঞ্চয়, কিম্ + চিৎ = কিঞ্চিৎ।

• ম্ + জ = ঞ্জ- সম্ + জাত = সঞ্জাত, সম্ + জয় = সঞ্জয়।

• ম্ + ত = ন্ত- গম্ + তব্য = গন্তব্য, কিম্ + তু = কিন্তু।

• ম্ + ধ = ন্ধ- সম্ + ধান = সন্ধান, সম্ + ধি = সন্ধি।

• ম্ + ন = ন্ন- কিম্ + নর = কিন্নর।

• ম্ + ব = ম্ব- সম্ + বোধন = সম্বোধন।

• ম্ + ম = ম্ম- সম্ + মান = সম্মান।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সং + গীত
  2. সম্‌ + গিত
  3. সু + গীত
  4. সম্ + গীত সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল