‘লিগনোস্যাট’ - কাঠের তৈরি অদ্ভুত রকমের এক কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা। - এটি মূলত কাঠের তৈরি একটি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। - উপগ্রহটির নাম দেওয়া হয়েছে ‘লিগনোস্যাট’। - কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। - কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।