'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর
সঠিক উত্তর: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থের রচয়িতা - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
• 'উপদ্রুত উপকূল' কাব্যগ্রন্থ:
- কাব্যগ্রন্থটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য কবিতা: অভিমানের খেয়া, আজীবন জন্মের ঘ্রানে, বাতাসে লাশের গন্ধ, আধখানা বেলা, মুখরিত মর্মমূল, বিমানবালা, নষ্ট অন্ধকারে, ইচ্ছের দরোজায়, শব্দ-শ্রমিক ইত্যাদি।
• রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:
- তিনি একজন প্রতিবাদী কবি হিসেবে পরিচিত।
- তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ।
- ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
- তিনি ১৯৫৬ সালের ১৬ই অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠ গ্রামে।
- ছাত্রজীবনেই তাঁর দুটি কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার বিষয়গুলো দৃঢ়ভাবে ফুটে উঠেছে।
- সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি 'মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার' লাভ করেন।
- ১৯৯১ সালের ২১ই জুন ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কবিতা:
- এই বাসর এ লগন,
- আলোছায়া,
- নির্লিপ্তা,
- মালা বদল,
- বাতাসে লাশের গন্ধ,
- মন-মানসী,
- মায়াডোর,
- প্রেয়সী,
- আত্ম তৃপ্তি প্রভৃতি।
• কাব্যগ্রন্থ:
- উপদ্রুত উপকূল,
- ফিরে চাই স্বর্ণগ্রাম,
- দিয়েছিলে সকল আকাশ,
- মৌলিক মুখোশ,
- মানুষের মানচিত্র।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন