'আচ্ছাদন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
সঠিক উত্তর
সঠিক উত্তর: আ + ছাদন
সঠিক উত্তর
সঠিক উত্তর: আ + ছাদন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
- ব্যঞ্জনসন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—
১. ব্যঞ্জনে–স্বরের সন্ধি।
২. স্বরে–ব্যঞ্জনে সন্ধি।
৩. ব্যঞ্জনে–ব্যঞ্জনে সন্ধি।
-------------
• আচ্ছাদন' শব্দটি স্বরে-ব্যঞ্জনে সন্ধির উদাহরণ।
- আ + ছাদন = আচ্ছাদন।
• নিয়ম:
- স্বরে-ব্যঞ্জনে সন্ধি-
- পূর্বপদের শেষে যদি স্বর-ধ্বনি থাকে এবং পরপদের প্রথম ধ্বনি ছ হয় তবে দুইয়ের মিলনে চ্ছ হয়ে যায়। স্বরধ্বনি চ্ছ-এর সঙ্গে যুক্ত হয়।
- সূত্রের ব্যাখ্যা ও সন্ধিযুক্ত শব্দগঠন:
• অ + ছ = অ + চ্ছ
- প্র + ছদ = প্রচ্ছদ,
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- মুখ + ছবি = মুখচ্ছবি,
- এক + ছত্র = একচ্ছত্র।
• আ + ছ = আ + চ্ছ
- আ + ছন্ন = আচ্ছন্ন,
- আ + ছাদন = আচ্ছাদন,
- কথা + ছলে = কথাছলে ইত্যাদি।
• ই + ছ = ই + চ্ছ
- পরি + ছেদ = পরিচ্ছেদ,
- বি + ছেদ = বিচ্ছেদ।
- পরি + ছন্ন = পরিচ্ছন্ন,
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।
• উ + ছ = উ + চ্ছ
- তরু + ছায়া = তরুচ্ছায়া।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন