একটি মিশ্রণের ওজন ৯৬ গ্রাম। এতে সোনা ও রূপার অনুপাত ৫ : ৩। কত গ্রাম সোনা যোগ করলে নতুন অনুপাত ৭ : ৩ হবে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৪ গ্রাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৪ গ্রাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন: একটি মিশ্রণের ওজন ৯৬ গ্রাম। এতে সোনা ও রূপার অনুপাত ৫ : ৩। কত গ্রাম সোনা যোগ করলে নতুন অনুপাত ৭ : ৩ হবে?
সমাধান:
দেওয়া আছে,
মিশ্রণের মোট ওজন = ৯৬ গ্রাম
সোনা ও রূপার অনুপাত = ৫ : ৩
অনুপাত দুটির যোগফল
= ৫ + ৩
= ৮
মিশ্রণে সোনার পরিমাণ
= ৯৬ × (৫/৮) গ্রাম
= ৬০ গ্রাম
মিশ্রণে রূপার পরিমাণ
= ৯৬ × (৩/৮) গ্রাম
= ৩৬ গ্রাম
ধরি,
যোগ করতে হবে x গ্রাম সোনা।
প্রশ্নমতে,
(৬০ + x)/৩৬ = ৭/৩
⇒ ৩(৬০ + x) = ৭ × ৩৬
⇒ ১৮০ + ৩x = ২৫২
⇒ ৩x = ২৫২ - ১৮০
⇒ ৩x = ৭২
⇒ x = ৭২/৩
∴ x = ২৪
∴ ২৪ গ্রাম সোনা যোগ করলে সোনা ও রূপার নতুন অনুপাত ৭ : ৩ হবে।
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন