১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)