‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থটি মূলত কোন বিষয়ের ওপর ভিত্তি করে রচিত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার নারীদের জীবনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার নারীদের জীবনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আমি বীরাঙ্গনা বলছি:
- আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
- এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার নারীদের জীবনভিত্তিক সত্যকাহিনিনির্ভর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
- বইটিতে তারা ব্যানার্জি, মেহেরজান, রীনা, শেফা, ময়না, ফাতেমা ও মীনার মতো কয়েকজন যুদ্ধাহত নারীর বেদনাময় জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। তবে এই সাতজনের কাহিনি শুধু ব্যক্তিগত নয়; তারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত অসংখ্য মা-বোনের প্রতিনিধি হয়ে উঠেছে।গ্রন্থটিতে মুক্তিযুদ্ধের নির্মম বাস্তবতা, পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নিষ্ঠুরতা এবং বঙ্গবন্ধুর গৌরবময় ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। তাই এটি শুধু একটি স্মৃতিকথামূলক গ্রন্থ নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক এক গুরুত্বপূর্ণ দলিল।
------------
• নীলিমা ইব্রাহিম:
- নীলিমা ইব্রাহিম ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। তিনি ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন, যার বিষয় ছিল ‘সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটক’।
- নীলিমা ইব্রাহিম আন্তর্জাতিক ও জাতীয় সামাজিক ও নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
- তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং বহু সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
- সাহিত্যকর্মের ক্ষেত্রে তিনি গবেষণা, গল্প, উপন্যাস, নাটক, কথানাট্য, অনুবাদ, ভ্রমণকাহিনী ও আত্মজীবনী রচনা করেছেন।
- নীলিমা ইব্রাহিমের রচনাসমূহ:
• উপন্যাস:
- বিশ শতকের মেয়ে;
- এক পথ দুই বাঁক;
- কেয়াবন সঞ্চারিণী;
- বহ্নিবলয়।
• নাটক:
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর।
• ছোটগল্প: রমনা পার্কে।
• কথানাট্য: আমি বীরাঙ্গনা বলছি (২ খন্ড)।
• ভ্রমণকাহিনী: শাহী এলাকার পথে পথে।
• আত্মজীবনী: বিন্দু-বিসর্গ।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন