'মানুষ' কবিতাটি কার লেখা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'মানুষ' কবিতা
- কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্য থেকে 'মানুষ' কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে।
- পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে।
- বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে।
- মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে।
- কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না।
- মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন।
- মানুষের চেয়ে বড়ো কিছু যে হতে পারে না, ধর্মও সে কথাই বলে।
- অথচ ধর্মকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে; যা কোনোভাবেই কাম্য নয়। কবিতায় সে ভাবটিই মূর্ত হয়ে উঠেছে।
মানুষ
- কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান -
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি। (সংক্ষেপিত)
উল্লেখ্য,
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
উৎস: বাংলা সাহিত্য, নবম ও দশম শ্রেণি (২০২৫-সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন