মেধাবী
Toggle menu

বিশ্বের কোন দেশের মানুষের গড় উচ্চতা সবচেয়ে কম? [নভেম্বর, ২০২৪]

সঠিক উত্তর
পূর্ব তিমুর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের কম গড় উচ্চতার মানুষের দেশগুলোর তালিকা:
- বিশ্বে মানুষের গড় উচ্চতা ১৬৬ দশমিক ৯৯ সেন্টিমিটার বা প্রায় সাড়ে ৫ ফুট। তবে অঞ্চল বা দেশভেদে মানুষের উচ্চতা বিভিন্ন রকমের হয়।
- ওয়ার্ল্ড এটলাসে দেওয়া তালিকা অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষের বসবাস।
- সেখানকার মানুষের গড় উচ্চতা মাত্র ১৫৬ দশমিক ৪২ সেন্টিমিটার (৫ ফুট ১ দশমিক ৬ ইঞ্চি)।
- অপরদিকে, বাংলাদেশের মানুষের গড় উচ্চতা ১৫৮ দশমিক ৭৩ সেন্টিমিটার (৫ ফুট আড়াই ইঞ্চি)।
- কম উচ্চতার মানুষের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম।
- আর জনসংখ্যাবহুল দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।

উল্লেখ্য,
ওয়ার্ল্ড এটলাসে দেওয়া তালিকা অনুসারে বিশ্বের কম উচ্চতার মানুষের দেশগুলোর তালিকা:
১) পূর্ব তিমুর:
- গড় উচ্চতা: ১৫৬.৪২ সেন্টিমিটার (৫ ফুট ১.৬ ইঞ্চি) → অবস্থান: ১ম।
২) গুয়াতেমালা:
- গড় উচ্চতা: ১৫৭.৬৪ সেন্টিমিটার (৫ ফুট ২.১ ইঞ্চি) → অবস্থান: ২য়।
৩) লাওস:
- গড় উচ্চতা: ১৫৭.৯৪ সেন্টিমিটার (৫ ফুট ২.২ ইঞ্চি) → অবস্থান: ৩য়।
৪)নেপাল:
- গড় উচ্চতা: ১৫৮.৩৮ সেন্টিমিটার (৫ ফুট ২.৪ ইঞ্চি) → অবস্থান: ৪র্থ।
৫)বাংলাদেশ:
- গড় উচ্চতা: ১৫৮.৭৩ সেন্টিমিটার (৫ ফুট ২.৫ ইঞ্চি) → অবস্থান: ৫ম।
৬)মাদাগাস্কার:
- গড় উচ্চতা: ১৫৯.১১ সেন্টিমিটার (৫ ফুট ২.৬ ইঞ্চি) → অবস্থান: ৬ষ্ঠ।
৭) ইয়েমেন:
- গড় উচ্চতা: ১৫৯.৫৯ সেন্টিমিটার (৫ ফুট ২.৮ ইঞ্চি) → অবস্থান: ৭ম।
৮) ফিলিপাইনস:
- গড় উচ্চতা: ১৫৯.৬৯ সেন্টিমিটার (৫ ফুট ২.৯ ইঞ্চি) → অবস্থান: ৮ম।
৯)মোজাম্বিক:
- গড় উচ্চতা: ১৫৯.৮৬ সেন্টিমিটার (৫ ফুট ২.৯৪ ইঞ্চি) → অবস্থান: ৯ম।
১০) সোলোমন দ্বীপপুঞ্জ:
- গড় উচ্চতা: ১৫৯.৯৩ সেন্টিমিটার (৫ ফুট ২.৯৬ ইঞ্চি) → অবস্থান: ১০ম।

সাধারণ কারণ:
অপুষ্টি: শৈশবে প্রয়োজনীয় পুষ্টির অভাবে শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা: সংক্রমণ ও অসুস্থতা শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত করে।
জিনগত বৈশিষ্ট্য: কিছু জাতিগোষ্ঠীর মধ্যে স্বাভাবিকভাবেই গড় উচ্চতা কম।
অর্থনৈতিক সীমাবদ্ধতা: দরিদ্র দেশগুলোতে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে উচ্চতায় প্রভাব পড়ে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

গুয়াতেমালা
চীন
পূর্ব তিমুর সঠিক
মোজাম্বিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড