মূল বিষয়বস্তুতে যান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

সঠিক উত্তর

খলিলুর রহমান

সঠিক উত্তর: খলিলুর রহমান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
- জাতিসংঘের সদস্য ১৯০টি দেশের গোপন ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে এই পদে জয়লাভ করেছেন মি. রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। অর্থাৎ আট ভোটে জিতেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
- ৮ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ৮১তম অধিবেশনের এক বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন মি. রহমান।
- জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির প্রধান কাজ হলো, সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনাকে সমন্বয় করা।

• জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) হলো জাতিসংঘের প্রধান নীতি-নির্ধারণী, প্রতিনিধিত্বমূলক ও প্রধান আলোচক অঙ্গসংস্থা।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- এই পরিষদে প্রতিটি রাষ্ট্রের সমান ভোটাধিকার রয়েছে।
- নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদ জাতিসংঘের মহাসচিব নির্ধারিত হয়ে থাকেন।
- মূল কাজ: বিশ্বশান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বিষয়ে আলোচনা ও প্রস্তাব পাস করা। তাই সাধারণ পরিষদকে "বিশ্বমানবের সংসদ নামে অভিহিত করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আন্দ্রেয়াস এস কাকোরিস
  2. খলিলুর রহমান সঠিক
  3. আবদুল্লা শহিদ
  4. ভোলকান বোজকির

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল