“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা স্বাধীনতা আনল যারা” গানটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গোবিন্দ হালদার
সঠিক উত্তর
সঠিক উত্তর: গোবিন্দ হালদার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা -গানটির রচয়িতা গোবিন্দ হালদার।
- গোবিন্দ হালদার, (১৯৩০-২০১৫) একজন গীতিকার ও কবি।
- তিনি ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি অবিভক্ত যশোর জেলার বনগাঁয় (পশ্চিম বাংলা) জন্মগ্রহণ করেন।
- তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- পরবর্তীকালে তিনি আয়কর বিভাগের চাকরিতে যোগদান করেন এবং ১৯৮৮ সালের জুলাই মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।
- চাকরিতে কর্মরত অবস্থায় তিনি বন্ধু কামাল আহমেদের অনুপ্রেরণায় এবং উৎসাহে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি গান রচনা করেন।
- কামাল আহমেদ তাঁকে স্বাধীন বাংলা বেতারের কামাল লোহানীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
- এ সময় তিনি ১৫টি মুক্তিযুদ্ধভিত্তিক গানের একটি খাতা কামাল লোহানীর হাতে তুলে দেন।
- এসব গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘চলো বীর সৈনিক’, ‘বাংলার মাটি’, ‘লেফট রাইট লেফট রাইট’, ‘চলো বীর সৈনিক’ প্রভৃতি।
- ১৯৭১ সালের মে মাসের শেষদিকে গোবিন্দ হালদার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন।
- জুন মাস থেকে তাঁর দেশাত্মবোধক গানগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং অনেক গান অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে প্রচারিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এসব চিরন্তন গান স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের জন্য অন্তহীন উদ্দীপনার উৎস ছিল।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন