সোভিয়েত ইউনিয়নে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মূল নায়ক কে ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভ্লাদিমির লেনিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভ্লাদিমির লেনিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- সোভিয়েত ইউনিয়নে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মূল নায়ক ছিলেন ভ্লাদিমির লেনিন।
অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব:
- প্রথম বিশ্বযুদ্ধের রাশিয়ার শোচনীয় পরাজয় এবং লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু জনমনে চরম ক্ষোভ তৈরি করে।
- যুদ্ধের কারণে দেশে খাদ্যভাব এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। সাধারণ মানুষ 'রুটি'র দাবিতে রাস্তায় নেমে আসে।
- জার দ্বিতীয় নিকোলাস জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করতে ব্যর্থ হন এবং রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা হারিয়ে যায়।
- ফেব্রুয়ারি বিপ্লব (১৯১৭): অক্টোবর বিপ্লবের আগে ফেব্রুয়ারি মাসে একটি প্রাথমিক বিপ্লব হয়, যার ফলে জার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং একটি 'অস্থায়ী সরকার' গঠিত হয়।
• বলশেভিকদের উত্থান ও লেনিনের ভূমিকা:
- অস্থায়ী সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে জনগণ আরও ক্ষুব্ধ হয়।
- এই সুযোগে ভ্লাদিমির লেনিন তাঁর বলশেভিক দল নিয়ে এগিয়ে আসেন। তিনি তিনটি প্রধান প্রতিশ্রুতি দেন, যা 'এপ্রিল থিসিস' নামে পরিচিত:
• যুদ্ধ বন্ধ করা (শান্তি),
• কৃষকদের জমি দেওয়া (জমি),
• ক্ষুধার্তদের খাবার দেওয়া (রুটি),
- বিপ্লবের ঘটনাপ্রবাহ (৭ নভেম্বর, ১৯১৭):
- তৎকালীন রাশিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটি ২৫ অক্টোবর ছিল বলে একে 'অক্টোবর বিপ্লব' বলা হয়।
- লেনিন ও লিওন ট্রটস্কির পরিকল্পনায় বলশেভিক রেড গার্ডরা কোনো রক্তপাত ছাড়াই পেট্রোগ্রাডের (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) গুরুত্বপূর্ণ সরকারি ভবন, টেলিগ্রাফ অফিস এবং ব্যাংক দখল করে নেয়।
- অস্থায়ী সরকারের কেন্দ্র 'উইন্টার প্যালেস' দখল করার মাধ্যমে বলশেভিকদের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হয়।
- সোভিয়েত ইউনিয়নে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মূল নায়ক ভ্লাদিমির লেনিন ছিলেন।
• সোভিয়েত কমিউনিজমের উত্থান ও পতন
- উত্থান (১৯১৭): বলশেভিক বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার জন্ম।
- দ্রুত শিল্পায়ন এবং কৃষি খামারের সামষ্টিকীকরণ (Collectivization)। এই সময় কঠোর দমনপীড়নও চলেছিল।
- স্নায়ুযুদ্ধ (১৯৪৭-৯১): আমেরিকার পুঁজিবাদের সাথে বিশ্বব্যাপী আদর্শিক ও সামরিক লড়াই।
- পতন (১৯৯১): মিখাইল গর্বাচেভের গ্লাসনস্ত (উন্মুক্তকরণ) ও পেরেস্ত্রোইকা (পুনর্গঠন) নীতির ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকটের কারণে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
উৎস: History. com.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন