বাংলাদেশে টেলিভিশনে প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আব্দুল্লাহ আল মামুন
সঠিক উত্তর
সঠিক উত্তর: আব্দুল্লাহ আল মামুন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আবদুল্লাহ আল মামুন:
- তিনি ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- আবদুল্লাহ আল মামুন ছাত্রজীবন থেকেই নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
- বাংলাদেশে টেলিভিশনে আব্দুল্লাহ আল মামুনই প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন।
• তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন ধারাবাহিক প্রযোজনা হলো-
- সংশপ্তক (২৬ পর্ব),
- ঘরোয়া (৫২ পর্ব),
- আমি তুমি সে (২৬ পর্ব),
- পাথর সময় (১৩ পর্ব),
- জোয়ার ভাটা (২০০ পর্ব),
- বাবা (২০০ পর্ব),
- শীর্ষবিন্দু (৭ পর্ব),
- জীবন ছবি (১৪ পর্ব),
- উত্তরাধিকার (১৪ পর্ব) ইত্যাদি।
• আবদুল্লাহ আল মামুন ৭টি উপন্যাস রচনা ও প্রকাশ করেন, সেগুলো-
- মানব তোমার সারাজীবন (১৯৮৮),
- আহ্ দেবদাস (১৯৮৯),
- তাহাদের যৌবনকাল (১৯৯১),
- হায় পার্বতী (১৯৯১),
- এই চুনীলাল (১৯৯৩),
- গুন্ডাপান্ডার বাবা (১৯৯৩),
- খলনায়ক (১৯৯৭)।
• তাঁর রচিত বিখ্যাত নাটক:
- শপথ (প্রথম প্রকাশিত),
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনো ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন